মুক্তি পাচ্ছে তানজিন তিশার ‘শিকল’

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

মুক্তি পাচ্ছে তানজিন তিশার ‘শিকল’

আনন্দ ঝর্ণা ডেস্ক:

মুক্তি পাচ্ছে নিজের সৌন্দর্য নিয়ে দুর্ভাগ্যের শিকার এক মেয়ের গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘শিকল’। থ্রিলার ও নাটকীয়তায় ভরা ‘শিকল’ শিরোনামের নতুন এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আগামী বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) থেকে রেড ডিজিটালের ওটিটি প্লাটফর্ম বিঞ্জের পর্দায় দেখা যাবে।

শিকলে অত্যন্ত সুন্দর এক মেয়ের দুর্ভাগ্যে ভরা জীবনের গল্প তুলে ধরা হয়েছে। নন্দিনী নামের এক মেয়ের সংগ্রাম, প্রেম, প্রলোভন এবং দুর্ভাগ্য এই গল্পের মূল বৈশিষ্ট্য। নানা রকম নেতিবাচক ঘটনার কারণে এক সময় নিজের সৌন্দর্যকেই শত্রু মনে করে মেয়েটি।

ভিন্নধর্মী এই ওয়েব সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। এছাড়া শতাব্দী ওয়াদুদসহ আরো অনেকে রয়েছেন। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।

সর্বশেষ সংবাদ