সিলেট | |
প্রকাশিত: 12:48 AM, April 20, 2019
জীবনসঙ্গী ফারিহা বাশারের সঙ্গে মুমিনুল। ছবি: প্রভাতবেলা
জীবনের ইনিংসে সঙ্গীকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা আলো করে রাখেন মুমিনুল। ছবি: প্রভাতবেলা
মোস্তাফিজুর রহমানকে দেখেই মুমিনুল হকের প্রশ্ন, ‘তোর বউ কই?’ সদ্য বিবাহিত মোস্তাফিজ লাজুক হেসে বললেন ‘বাসায়।’ আজ মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায় মোস্তাফিজ সঙ্গে স্ত্রী সামিয়া পারভীনকে না নিয়ে এলেও মেহেদী হাসান মিরাজ নিয়ে এসেছেন তাঁর সহধর্মিণী রাবেয়া আখতার প্রীতিকে।
মুমিনুল দম্পতির সঙ্গে জাতীয় দলের অলরাউন্ডার সাইফউদ্দীন। ছবি: প্রভাতবেলা
সপরিবারে এসেছেন মাহমুদউল্লাহ-তাইজুল ইসলামও। মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায় বর্তমান-সাবেক ক্রিকেটারদের উপস্থিতিতে তারার মেলা হয়ে গেল মিরপুরের পিএসসি কনভেনশন হলে। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাইফউদ্দীন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান থেকে শুরু করে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ-খালেদ মাসুদ ছিলেন অনুষ্ঠানে। এসেছিলেন বোলিং কোচ ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ, ট্রেনার মারিও ভিল্লাভারায়ান।
সাদা পাঞ্জাবি পরে মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায় এসেছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। ছবি: প্রভাতবেলা
মুমিনুলের স্ত্রী ফারিহা বাশারের বাসা মিরপুর ডিওএইচএসে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। দুজনই দোয়া চাইলেন সবার কাছে।
ওপেনার তামিম ইকবাল, মোস্তাফিজের সঙ্গে জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায়। ছবি: প্রভাতবেলা

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি