সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক : বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনায় শেষ হলো তুরাগ নদীর তীরে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী ৫২ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় দফায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে এবং ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত।
প্রচ- শীত উপেক্ষা করে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে হাজির হয়েছিলেন লাখো ধর্মপ্রাণ মুসলিম জনতা। টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখ লাখ মানুষের অংশগ্রহণে আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ।
১৫ জানুয়ারি রবিবার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা পৌনে ১২টার দিকে। বয়ান করেন দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ। এরপর তিনিই বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে আরবি ও উর্দু ভাষায় মোনাজাত পরিচালনা করেন।
এর আগে প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ইজতেমার মাঠ। টঙ্গী মাঠ পরিণত হয় ধর্মীয় উৎসবের নগরীতে।
এদিকে মোনাজাতে অংশ নিতে যাতে মুসল্লিদের সুবিধা হয় তার জন্যে আজমপুর, উত্তরাসহ আশ- পাশের ১০ কিলোমিটার এলাকা জুড়ে বিশেষ মাইকের ব্যবস্থা করে জেলা প্রশাসন।
উল্লেখ্য, গত শুক্রবার বাদ ফজর শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এতে অংশ নেন দেশের ১৭টি জেলার লাখ লাখ মুসল্লিসহ অর্ধশতাধিক দেশের কয়েক হাজার মুসল্লি। এ বছর দুই ধাপে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলার মুসল্লিরা।
প্রথম ধাপে অংশ নিয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাজীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোপালগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা ও যশোর জেলার মুসল্লিরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি