সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
গোপন বৈঠকের সময়ে জামায়াতের সাত নারী কর্মীসহ আটজনকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। অভিযানে বাড়ির মালিক জামায়াত নেতা মনিরুজামানকেও আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের কলেজ পাড়া এলাকার আল মার্কাজুল মসজিদের পাশে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ।
আটককৃতদের মধ্যে রয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের সামিউল ইসলাম এর মেয়ে ফাতেমা খাতুন, আশরাফুলের মেয়ে রিক্তা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে আয়েশা হুমায়রা, মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া আবুল হোসেনের মেয়ে রাবেয়া খাতুন, আমঝুপি মীর পাড়া গ্রামের রফিকুল আলমের মেয়ে সাদিয়া সুলতানা, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের মো. ইয়াছিন আলীর মেয়ে সুরাইয়া বেগম, গৌরীনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা এবং জামায়াত নেতা আলমের ছেলে মনিরুজ্জামান।
মনিরুজ্জামান বর্তমানে জেলা জামায়াতের রোকন এবং বাকিরা জামায়াতের নারী কর্মী।
সদর থানার ওসি শাহ দারা খান জানান, মনিরুজ্জামানের বাড়িতে নারীকর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সদর থানার সেকেন্ড অফিসার শরিফ হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর শহরের মার্কাজুল মসজিদের সামনের ওই বাড়িটি ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি