সিলেট | |
প্রকাশিত: 1:55 AM, August 14, 2021
পরীমণি ও মরিয়ম আক্তার মৌকে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগারে পাঠানো হয়েছে। সেখানে এই দুইজনকে রজনীগন্ধা ভবনে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। তারপর করোনা উপসর্গ না থাকলে সাধারণ বন্দীদের ভবনে পাঠানো হবে। কাশিমপুর নারী কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আনন্দ ঝর্ণা প্রতিবেদক।
তিনি জানান, চিত্রনায়িকা পরীমণি ও মাডেল মরিয়ম আক্তার মৌকে এ কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের এখানে ১৪ দিন থাকতে হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় পরীমণিকে এ কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার তাদের একই প্রিজনভ্যানে আদালত কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
এদিন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত পরীমণির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ মোহাম্মদপুর থানার মাদক আইনের মামলায় মরিয়ম আক্তার মৌর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১ আগস্ট রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ মরিয়ম আক্তার মৌকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পরীমণি ও মরিয়ম মৌ ছাড়াও মাদক মামলায় গ্রেফতার ফারিয়া মাহবুব পিয়াসা, চিকিৎসক সাবরিনা চৌধুরী ও নরসিংদীর সাবেক যুবমহিলা নেত্রী শামীমা নূর পাপিয়া এ কারাগারে বন্দী আছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি