মৌলভীবাজার জেলা পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: 1:34 AM, March 23, 2017

সংবাদদাতা,মৌলভীবাজার;  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২২মার্চ বুধবার বিকালে জেলা পুলিশ লাইন্স মাঠে মৌলভীবাজার জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠনা সম্পন্ন হয়।
এসময় বিভিন্ন ইভেন্টে খেলায় অংশ গ্রহণ করে পুলিশ সদস্য বৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ। পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলেদেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মোঃ কামরুল আহসান, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী মিসেস মুনমুন আহসান প্রমুখ।
এছাড়াও বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও সদর থানার অফিসার ইনচার্জগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ