সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৭
শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের বড়হাটের জঙ্গি আস্থানায় অব্যাহত রয়েছে ‘অপারেশন ম্যাক্সিমাস’। অভিযানটি শুরু হয়েছে ৩১ মার্চ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে। অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট। অভিযানে সহায়তা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট। অভিযান শুরুর সময় জঙ্গি আস্থানার পূর্ব দিকে অবস্থান নেয় পুলিশের একটি সাজোয়াযান। এর আগে গতকাল ৩০ মার্চ বৃহস্পতিবার রাতে জঙ্গি আস্তানা বাড়িটি রেকি করে সোয়াট। অভিযান চলাকালে বেলা ১২টার দিকে একটানা গোলাগুলি এবং দুপুর ১টার মধ্যে একে একে ৩টি প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে পুরো এলাকা কেঁপে ওঠে। বড়হাট এলাকার লোকজন সূত্রে জানা গেছে- গতকাল দিবাগত রাত ৩টার দিকে তাঁরা জঙ্গি আস্তানার কাছ থেকে একটি বিকট বিস্ফোরণের শব্দ, এরপর থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। আজ সকাল সাড়ে ৬টা থেকে ৭টার দিকেও গুলির শব্দ শোনা গেছে। সকালে বড়হাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য জড়ো হন। তাঁরা পুরো এলাকা ঘিরে ফেলেন। জঙ্গি আস্তানা-সংলগ্ন মৌলভীবাজার থেকে শেরপুরগামী সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। স্থানীয় লোকদেরকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়। সংশ্লিষ্ট এলাকায় জারি থাকা ১৪৪ ধারার কথা মাইকিং করে পুণরায় সবাইকে স্মরণ করিয়ে দেয়া হয়। সকাল ৮টার দিকে ঘটনাস্থলে আসে সোয়াটের দল। সকাল পৌণে ১০টা থেকে ১০টার মধ্যে জঙ্গি আস্তানার কাছ থেকে টানা গুলির শব্দ শোনা যায়। এরপর কখনো টানা কখনো থেমে থেমে গুলির শব্দ ভেসে আসে। সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ইলেকট্রিক করাত, রশি, দা, কুড়াল ইত্যাদি নিয়ে জঙ্গি আস্তানার দিকে যেতে দেখা যায়। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে আসেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি