মৌলভীবাজারে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: 8:44 PM, March 21, 2017

আহসানুল হক সুমন, মৌলভীবাজার : ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।২১ মার্চ মঙ্গলবার মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজের সিনিয়র ছাত্র জাকের আহমদ অপুর সভাপতিত্বে মানববন্ধনে শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারিই কেবল বাড়েনি, শিক্ষার পরিবেশও বিঘিœত হয়েছে। এ অবস্থার উত্তরণ তথা শিক্ষাঙ্গনে সুস্থ ছাত্ররাজনীতি চর্চার জন্য ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই।

এছাড়াও কলেজের নানা সমস্যা সমাধানের জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধনে বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়। দাবী সমূহ হচ্ছে শ্রেণীকক্ষ সংকট নিরসনে বহুতল একাডেমীক ভবন নির্মাণ, ৮৭টি নতুন শিক্ষকের পদ সৃষ্টি করে প্রতিটি বিভাগে অনার্স মাস্টার্স কোর্স চালু, ১টি ছাত্রাবাস ও ১টি ছাত্রীনিবাস নির্মাণ, যাতায়াত সুবিধার্থে অত্যাধুনিক বাস প্রদান, ক্যান্টিন, স্বতন্ত্র একাধিক পরীক্ষা হল নির্মাণ, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পাবলিক টয়লেট নির্মাণ ও একটি আধুনিক তথ্যকেন্দ্র স্থাপন।

আরও পড়ুন  এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

পরে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে স্লোগানে স্লোগানে ১৭ হাজার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে উপরোক্ত দাবীগুলো মেনে নেয়ার আহবান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ