মৌলভীবাজারে ডাক্তার-নার্সসহ আরও ৮ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মে ৬, ২০২০

মৌলভীবাজারে ডাক্তার-নার্সসহ আরও ৮ জন করোনা আক্রান্ত

 

প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর হাসপাতালে নতুন করে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হাসপাতালের ডাক্তার, নার্স এবং কর্মচারী। এ নিয়ে হাসপাতালের মোট ১০ জন করোনায় আক্রান্ত হলেন।

 

মঙ্গলবার (৫ মে) রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আক্রান্তদের মধ্যে চারজন ডাক্তার রয়েছেন। নতুন আক্রান্ত আটজনের আগে গত দুইদিনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও এক টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হন। সবার সঙ্গে আলাপ করে সদর হাসপাতাল লকডাউনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান সিভিল সার্জন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ