মৌলভীবাজারের মাওলানা কাইয়ুম সিদ্দিকী’র ইন্তেকাল

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

মৌলভীবাজারের মাওলানা কাইয়ুম সিদ্দিকী’র ইন্তেকাল
মৌলভীবাজারের মাওলানা কাইয়ুম সিদ্দিকী’র ইন্তেকাল। প্রভাতবেলা প্রতিবেদক
সিলেটের  ফুলতলী মসলকের অন্যতম শীর্ষ আলেম, মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী  বৃহস্পতিবার দিবাগত রাতে (১৩ আগস্ট) ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বরেণ্য এই আলেমের ১ম জানাজার নামাজ বাদ জুমা ২.৩০ মিনিটে মৌলভীবাজার শাহী ঈদগাহ মাঠে ও ২য় জামাত বাদ আসর ৫.৩০ মিনিটে তার জন্মস্থান বড়লেখা উপজেলার তারাদরম গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে আদায় করা হবে।

 

 

তিনি ছিলেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর অন্যতম খলিফা। তার হাজারো শিক্ষার্থী ও অনুসারী রয়েছেন।

 

 

 

 

বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে তিনি মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন। মরহুমের জানাজার নামাজের সময় পরে জানানো হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ