ম্যারাডোনার মস্তিষ্কে রক্তক্ষরণ, অস্ত্রোপচার

প্রকাশিত: 4:18 PM, November 4, 2020

ম্যারাডোনার মস্তিষ্কে রক্তক্ষরণ, অস্ত্রোপচার

মাঠে ময়দানে ডেস্ক♦ ম্যারাডোনার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাই দ্রুত আর্জেন্টাইন তারকার অস্ত্রোপচার করানো হয়েছে। একদিন আগেই আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন, ভালো আছেন ম্যারাডোনা। কিন্তু ২৪ ঘণ্টা পার হতেই জানা গেল, গত সোমবার হঠাৎ করে অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার ম্যারাডোনাকে।

 

ওই দিনই আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে ম্যারাডোনার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক। কিন্তু গতকাল মঙ্গলবার নতুন করে লুকই জানালেন, ম্যারাডোনার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাই দ্রুত অস্ত্রোপচার করানো হয়েছে।

 

ম্যারাডোনার মস্তিস্কের বাঁ দিকে রক্ত জমাট বেঁধেছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, মঙ্গলবার রাতেই তাঁর অস্ত্রোপচার করা হয়। এ জন্য ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতাল থেকে আরেকটি ক্লিনিকে স্থানান্তর আর্জেন্টাইন তারকাকে নেওয়া হয়।

 

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ম্যারাডোনার চিকিৎসক লুক এক বিবৃতিতে বলেন, ‘অস্ত্রোপচারের মাধ্যমে এই রক্ত জমাট সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর অস্ত্রোপচারে কোনো সমস্যা হয়নি। তিনি জেগে আছেন। সবকিছু ভালো আছে।’

আরও পড়ুন  হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলন ২৫ অক্টোবর

 

কদিন আগে ৬০তম জন্মদিন পালন করেন ম্যারাডোনা। সেদিন প্রকাশ্যে দেখা যায় আর্জেন্টাইন তারকাকে। তার আগে থেকে করোনার সংক্রমণ থেকে বাঁচতে কিছুদিন কোয়ারেন্টিনে ছিলেন তিনি। দুবার হার্ট অ্যাটাক এবং হেপাটাইটিসে আক্রান্ত হওয়া ম্যারাডোনার এক বডিগার্ডের শরীরে গত সপ্তাহে করোনার উপসর্গ দেখা দেয়। সেজন্য নিজেকে সেলফ আইসোলেশনে রাখেন এই কিংবদন্তি। এর পরও শারীরিকভাবে অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ