সিলেট ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে তার কার্যালয়ের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছেন গৌরিপুর থানার ওসি বোরহান উদ্দিন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি