সিলেট | |
প্রকাশিত: 1:39 PM, November 26, 2023
জানা গেছে, ওয়েব সিরিজটির নাম ‘কন্ট্রাক্ট বিয়ে’। নির্মাণ করছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। ওয়েব সিরিজের একটি দৃশ্যে দেখা যাবে কন্ট্রাক্টে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেন মৌসুমী। গত ১৮ নভেম্বর এর দৃশ্যধারণ করা হয়েছে।
ওয়েব সিরিজটির কেন্দ্রীয় চরিত্র মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর ছাড়াও আরও রয়েছেন জনপ্রিয় কিছু তারকাও। এসএএস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর।
এই নির্মাতা-অভিনেতা জানান, ওয়েব সিরিজে সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমীকে। তার চরিত্রকে ঘিরেই রহস্যের ঘেরা পুরো ওয়েব সিরিজটি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর সেটেল হওয়ার জন্য অনেকেই দুই বছরের কন্ট্রাক্ট বিয়ে করেন। তার পরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাস্তব পরিস্থিতির দৃশ্যপট।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি