যে কারণে উইন্ডিজ তারকা ক্রিকেটাররা আসছেন না

প্রকাশিত: 2:26 AM, December 30, 2020

যে কারণে উইন্ডিজ তারকা ক্রিকেটাররা আসছেন না

যে কারণে উইন্ডিজ তারকা ক্রিকেটাররা আসছেন না।

করোনার অজুহাতে বাংলাদেশ সফরে আসবেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার, শাই হোপ, রোস্টন চেজ, হেটমায়ারসহ অভিজ্ঞ ১০ ক্রিকেটার। মূলত বেশিরভাগ ক্যারিবীয় ক্রিকেটার বিগ ব্যাশ ফ্রাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকায় আসতে চাননি বাংলাদেশ সফরে। তবে কে আসল আর কে না আসল তা নিয়ে ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি, জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। ♦মাঠে ময়দানে ডেস্ক♦

 

 

টেস্ট খেলুড়ে বেশির ভাগ দেশ যখন খেলে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট। তখন বাংলাদেশ এক বছর পর প্রতীক্ষায় মাঠে নামবার। মাঝে শ্রীলঙ্কা আশা দেখিয়েও অনেক জল ঘোলা করে সিরিজ যায় ভেস্তে। তাই আইসিসি’র এফটিপি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজই বাংলাদেশের করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সিরিজ।

 

সবই এগোচ্ছিলো ঠিকঠাক। কিন্তু হঠাৎ বাধল ঝামেলা। উইন্ডিজের দলের অধিনায়ক জেসন হোল্ডার, শেই হোপ, রোস্টন চেজ ও কেমো পলের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা নাকি আসবেন না বাংলাদেশ সফরে। উইন্ডিজ গণমাধ্যমে খবর ভাসছিল, বাংলাদেশ সফরে আসছেন না গুরুত্বপূর্ণ অন্তত ১০ জন অভিজ্ঞ ক্রিকেটার। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য হল। প্রতিবেদনগুলোতে বলা হয়, বাংলাদেশ সফরে না আসার পেছনে অজুহাত হিসেবে তারা দেখিয়েছে করোনাকে। কিন্তু আসল কারণ কি তাই?

আরও পড়ুন  বিশ্বেজুড়ে করোনায় মৃত্যু সাড়ে ২০ লাখ

 

সারা বিশ্বব্যাপী যখন আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজি ক্রিকেট শুরু হয়ে গেছে। জীবনযাপনও যখন অনেকটা স্বাভাবিক। তখন কেনো এমন সিদ্ধান্ত? প্রশ্ন থেকে যায়। এই জেসন হোল্ডাররাই কিন্তু করোনার ব্যাপকতা যখন প্রকট ছিল তখন সিরিজ খেলে এসেছে ইংল্যান্ডে!

 

যদিও নিয়মিত একাদশের বেশির ভাগ ক্রিকেটাররা বাংলাদেশে না আসার বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছে উইন্ডিজ বোর্ড। তবে সমালোচকরা মনে করছে, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের টাকার লোভই আটকে রেখেছে ক্যারিবিয়ান তারকা ক্রিকেটারদের। এ কারণেই বাংলাদেশ সফরকে এড়িয়েছে তারা।

 

 

অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে আসলো আর কে আসলো না এনিয়ে ভাবছে না। নির্ধারিত সময়ের মধ্যেই সিরিজ আয়োজন করবে বিসিবি। সেজন্য শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সার্বিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেয়া হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন আহমেদ সুজন।

 

 

তিনি বলেন, কে আসলো বা গেলো সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে যে যোগাযোগ হচ্ছে তা সব সময় আছে। আমরা মনে করি নির্ধারিত সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দল খেলতে আসবে। এ সফরে আমাদের যে যে প্রিপারেশন দরকার সেগুলো আমরা অলরেডি শুরু করেছি। আন্তঃমন্ত্রণালয়ে মিটিংয়ের জন্যে অনুরোধ জানিয়েছি। আশা করছি দু’এক দিনের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  ভূমি ব্যবস্থাপনায় গুরুত্ব দেয়া হবে: রাহাত আনোয়ার

 

 

এর আগে করোনা কালে ইংল্যান্ডে প্রথম সফরে গিয়েছিলো উইন্ডিজরা। ওই সফরেও ক্যারিবীয়দের নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটার স্বাস্থ্য সুরক্ষার কারণে ইংল্যান্ড সফর করেনি। তাই বাংলাদেশ সফরের আগে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নিলেও, খুব একটা চিন্তিত নয় ক্যারিবীয়রা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেই ব্লাকউড, নিকরুমা বুনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়েল, জোশুয়া ড্যা সিলভা, শ্যানন গ্যাবরিয়েল, কাভিম হগ, আলজারি জোসেপ, কাইল মায়ার্স, শায়নে মোসেলে, ভারাসামি পারমাল, কিমার রোচ, রেয়মন রেইফার, জোমেল ওয়ারিকান।

ওয়ানডে দল: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, এনক্রুমাহ বুনার, জোশুয়া ড্যা সিলভা, ঝামার হ্যামিলটন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, কাইল মারার্স, আন্দ্রে ম্যাককার্থি, কর্ন ওথলে, রভমান পাওয়েল, রেয়মন রেইফার, রোমারিও শেফার্ড এবং হেইডেন ওয়ার্শ জুনিয়ার।

সর্বশেষ সংবাদ