রাজনৈতিক জীবনের ইতি টানলেন রজনীকান্ত

প্রকাশিত: 3:42 PM, December 29, 2020

রাজনৈতিক জীবনের ইতি টানলেন রজনীকান্ত

আনন্দ-ঝর্ণা ডেস্ক:

কোনো রাজনৈতিক দল গঠন করছেন না দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দুদিন পর অভিনেতা জানিয়েছেন, রাজনীতিতে প্রবেশ না করেই জনসেবা করতে চান । তার এই সিদ্ধান্তের জন্য অনুগামীরা আশাহত হলেও, তিনি ক্ষমাপ্রার্থী।

থালাইভা জানিয়েছেন, খুবই দুঃখের সঙ্গে তিনি ঘোষণা করতে বাধ্য হচ্ছেন যে, তিনি রাজনৈতিক জীবনে পা রাখতে পারবেন না। এই ঘোষণা করতে ঠিক কতটা কষ্ট হয়েছে তা তিনিই জানেন।

উল্লেখ্য, দুবছর আগেই রজনী মাক্কাল মান্দ্রাম দল গঠন করেছিলেন রজনীকান্ত। ৩১ ডিসেম্বর রাজনৈতিক দল ঘোষণার কথা ছিল সুপারস্টারের। পরে তা জানুয়ারি পর্যন্ত পিছিয়েছিল। তার ৫ মাস পরেই তামিলনাড়ুতে নির্বাচন রয়েছে।

প্রসঙ্গত, রামোজি ফিল্ম সিটিতে আন্নাথা ছবির শুটিং চলছিল। শুটিংয়ের ৭ ক্রু সদস্যর শরীরে করোনা ধরা পড়ার পরই কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন বছর ৭০-এর রজনী। আচমকা রক্তচাপের সমস্যা দেখা দেওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। রোববার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন রজনীকান্ত। তারপরই তিনি ঘোষণা করেছেন, রাজনৈতিক দল গঠন করছেন না তিনি।

সর্বশেষ সংবাদ