সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে যুবক রায়হান হত্যা মামলায় দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে কনস্টেবল হারুনুর রশিদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
রোববার (১ নভেম্বর) বিকেল পৌনে চারটায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিএমএম আদালতে হাজির করে পিবিআই।
এসময় শোনানি শেষে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
এর আগে গত ২৪ অক্টোবর কনস্টেবল হারুন রশিদকে গ্রেপ্তার করে পিবিআই ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড করে করেন। পরে গত ২৯ অক্টোবর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের তাকে তিন দিনের রিমান্ডে নেয় পিবিআই।
এদিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই আশেক এলাহীর ৫ দিনের রিমান্ডে রয়েছেন এবং দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে গ্রেপ্তার কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আগেই কারাগারে পাঠিয়েছে আদালত।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে।
এ ঘটনায় ১১ অক্টোবর দিবাগত রাতে নিহত রায়হানের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজন আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি