সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩
বুধবার (১ নভেম্বর) রাত ১২টার দিকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গারা হলেন- পেটান আলী (৫০), মো. জোবায়ের (২৫), দিল মোহাম্মদ (২৬), শরীয়ত উল্লাহ (২৭), জিয়াবুর রহমান (২৬) ও মোহাম্মদ আয়াছ (১৯)। তারা সবাই ক্যাম্প ৫ এর বিভিন্ন ব্লকের বাসিন্দা।
অধিনায়ক মোহাম্মদ ইকবাল বলেন, বুধবার দুপুরে উখিয়ার ক্যাম্প-৪ (এক্স) এর আই ব্লকে আরসা ও আরসাবিরোধী সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরসা ও আরসাবিরোধী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও নিজেদের আত্মরক্ষা ও সরকারি জানমাল রক্ষার্থে ২ রাউন্ড শটগানের গুলি, ৬ রাউন্ড এস.এম.টির গুলি ও ১ রাউন্ড চায়না রাইফেলের গুলি ফায়ার করে। এ সময় উভয়পক্ষের মধ্যে শতাধিক গোলাগুলি হয়। একসময় সন্ত্রাসীরা পিছু হটলে পালিয়ে যাওয়ার সময় ৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে পেটান আলী গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহাম্মদ ইকবাল আরও বলেন, আটককৃতদের কাছ থেকে ২টি ওয়ানশুটার গান, ১০ রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, ১টি ওয়াকিটকি, ২টি বাটন ফোন, ২টি অ্যান্ড্রোয়েড ফোন, ১টি টর্চ লাইট ও ১টি ছোট কালো ব্যাগ জব্দ করা হয়েছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি