সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২০
বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ী লাটিটিলা সীমান্তের ওপারে ভারতের পাথারকন্দিতে এক বাংলাদেশীকে হত্যা করেছে ভারতীয়রা। আরো তিনজন আহত হয়েছেন। ভারতের করিমগন্জের পাথারকান্দি থানাধীন পুতনি চা-বাগানে এ ঘটনা ঘটে। ১জুন সোমবার দিবাগত রাতের কোন একসময় এ হত্যাকান্ড ঘটেছে বলে স্থানীয় সুত্রগুলো বলছে। তবে ২জুন মঙ্গলবার সন্ধ্যায় সীমান্তবর্তী লাটিটিলা ,কচুরগুল, কুচাই, শিলুয়া, এরালীগোলসহ গোটা জুড়ী উপজেলায় খবরটি ছড়িয়ে পড়ে। কিন্ত সীমান্তরক্ষী বাহিনী এ ব্যাপারে একেবারেই নিশ্চুপ থাকে। প্রভাতবেলা’র পক্ষ থেকে লাঠিটিলা বিওপি কমান্ডার ও জুড়ী বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষকে বারবার ফোন করা হলেও রিসিভ হয়নি।
আমাদের জুড়ী প্রতিনিধি এম. রাজু আহমেদ বিজিবি’র বরাত দিয়ে জানান, ভারতের করিমগঞ্জের পাথারকান্দি থানার পুতনি চা-বাগানে এক বাংলাদেশী নিহত ও আরো তিনজন আহত হবার খবর পাওয়া গেছে। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় নিয়ে বিএসএফ-বিজিবি মতদ্বৈততা দেখা দেয়। বিএসএফ নিহত ব্যক্তির নাম ‘রুবেল ‘ জানিয়ে যে ঠিকানা প্রদান করে। তার সত্যতা পায়নি বিজিবি। প্রকৃতপক্ষে নিহত ব্যক্তির নাম রনজিত রিকমন(৩৬) । তিনি জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ধামাই বাজার টিল্লা এলাকার রশিক লাল রিকমুনের ছেলে। স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস প্রভাতবেলা’কে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের ১ জন জুড়ী উপজেলার কুচাই চা বাগানের মৃত গাজু মুন্ডার ছেলে মলোন মুন্ডা (৪০) ।অন্য দুইজন ভারতীয় বলে প্রভাতবেলা’কে জানান বিজিবি লাঠিটিলা বিওপি।
বিজিবি বিয়ানীবাজার ৫২ ব্যাটেলিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ শহীদুল্লাহ বুধবার সকালে প্রভাতবেলা’কে বলেন, বিএসএফ বিষয়টি আমাদের জানিয়েছে।ভুল তথ্য থাকার কারণে আমরা নিহত ব্যক্তির সত্যতা নিশ্চিত করতে কাজ করছি।প্রায় নিশ্চিত তথ্য পাওয়া গেছে। বিএসএফের সাথে আলোচনা করে লাশ দেশে আনার প্রক্রিয়া করবো।
সুত্রমতে,ঘটনার পর পাথারকান্দি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে । আহতদের পাথারকান্দি সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের লাশ হাসপাতালে রাখা রয়েছে। নিহতের মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
ভারতীয়রা বলছে নিহত ও আহতরা ‘গরুচোর’। তার অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের করিমগন্জের পাথারকান্দি থানাধীন পুতনি চা-বাগানে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনগণ। তখন তাদেরকে ‘গরুচোর’ করে আটক করে এলাকাবাসী। বেদম পিটুনি দিয়ে বাংলাদেশীএকজনকে ঘটনাস্থলেই মেরে ফেলে। অপর তিনজন গুরুতর আহত হন। আহতদের দু’জন ভারতীয় একজন বাংলাদেশী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি