লালমনিরহাটে ট্রাকচাপায় দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: 6:23 PM, January 18, 2021

লালমনিরহাটে ট্রাকচাপায় দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

লালমনিরহাটে পাথর বোঝাই ট্রাক চাপায় দুই ডিবি পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার বিকালে জেলার হাতীবান্ধা উপজেলার খানের বাজার নামক স্থানে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেণ হাতীবান্ধা থানার ডিবি পুলিশের পরিদর্শক (এসআই) আব্দুল মতিন (৫২) ও সিপাহী হাজী মজিবুল হক।

পুলিশ জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক উল্লেখিত স্থানে এসে একই দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী এসআই আব্দুল মতিন ও সিপাহী হাজী মজিবুল হককে চাপা দেয। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন  ৪ চা-বাগান শ্রমিকের বকেয়া মজুরি পরিশোধের দাবি

হাতীবান্ধা থানা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ থানায় নিয়ে যায়। আটক ট্রাকটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ