সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৩
প্রভাতবেলা প্রতিবেদক♦ শখের মোটর বাইক সড়কে কেড়ে নিল ২ তরুণের প্রাণ। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ডাবর- জগন্নাথপুর সড়কে। ভয়াবহ দূর্ঘটনায় সড়কেই প্রাণ হারান মোটরসাইকেল চালক ও আরোহী দুই তরুণ। অপর আরোহী আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মোটরবাইক চালক নাহিদ । সে স্থানীয় গাগলাজুর গ্রামের আনাই মিয়ার ছেলে। বয়স ১৭। একই সাথে নিহত অপরজন মোস্তাক আহমদ রবিন বয়স ১৬। স্থানীয় জিয়াপুর গ্রামের আহবাব মিয়ার ছেলে।
আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে আরেকজনকে। তার নাম মকসদ মিয়া (১৮)। তার বাড়ীও গাগলাজুর গ্রামে। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সুত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটে। ডাবর- জগন্নাথপুর সড়কে সড়কের পাশে দাড়িয়ে থাকা ট্রাকে পেছনের দিকে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা খায়। মোটর সাইকেলসহ চালক ও পেছনের আরোহী ট্রাকের পেছন দিকে টায়ারে উপরের অংশে ঢুকে পড়ে। মাঝখানের আরোহী মকসদ মিয়া ছিটকে পড়ে যান কিছু দুরে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক নাহিদ ও রাবিনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর অবস্থায় মকসদ মিয়া ওসমানী হাসপাতালে রাত সাড়ে ৯ টার দিকে ভর্তি করা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তার জ্ঞান ফিরেছে।
নাহিদ ও রাবিনের মৃতদেহ সুনামগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম শেষে আজ দুপুরে নিজ গ্রামে জানাযা শেষে দাফন হবার কথা জানিয়েছে স্থানীয় সুত্র।
গাগলাজুর ও জিয়াপুর পাশাপাশি গ্রামের দুই তরুণের মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম চলছে।
নিহত রাবিন ৫ ভাইবোনের মধ্যে ৪র্থ। তার মৃত্যুতে বারবার মা ও বোন মূর্ছা যাচ্ছেন। তাদের গগণবিদারী কান্নায় বাতাস ভারী হয়ে উঠছে।
স্থানীয় সুত্রে জানা যায়, তিনজনে চড়ে আসা নাহিদের মোটরবাইকে হেডলাইট ছিলনা।দন্ডায়মান ট্রাকের পেছনেও কোন সিগনাল লাইট ছিলনা। দ্রুত চালিয়ে আসা মোটরবাইক ট্রাকে সরাসরি সজোরে ধাক্কা খেয়ে দলিত মথিত হয়ে ট্রাকের পেছনের দিকে ঢুকে পড়ে। ট্রাকের চাকা খুলে নাহিদ ও রাবিনকে বের করে আনা হয়।
সুত্র জানায়, তিনজনই জাউয়াবাজার ডিগ্রি কলেজের ছাত্র। কলেজ থেকে বের হয়ে বিকেল ৩টার দিকে তারা জগন্নাথপুরে মেলায় ঘুরতে যান। মেলা থেকে বাড়ী ফেরার পথেই যমদূতের কবলে পড়েন তারা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি