শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের মরদেহ  রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকার রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে ।

 

বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে যখন তার  মরদেহ উদ্ধার করা হয়, সে সময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এটি হত্যা না দুর্ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

লাশ সুরতহালের জন্য রেলওয়ে পুলিশ থানা, কমলাপুরে রাখা হয়েছে।

 

সুমন জাহিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষী ছিলেন।

 

সুমন জাহিদ বেসরকারি ব্যাংক দ্য ফারমার্স ব্যাংকে কর্মরত ছিলেন। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল, চ্যানেল নাইনে’র সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্ট্যান্ট ছিলেন।

যুদ্ধাপারাধীদের বিচারের দাবিতে রাজপথেও সোচ্চার ছিলেন শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ