সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৪
তিনি বলেন, ২০ বছরে নগরীর মানুষ জানে আমি কী এবং কেমন, আমি চাইলেই কী করতে পারি। আপাতত আমি স্টপ থাকব। নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান সাহেবকে অনুরোধ করব— শহরের হকারদের ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আপনারই ছোট ভাই (শামীম ওসমান) হকার বসিয়ে রেখেছেন। যদি না বলেন, তা হলে আমি যখন রাস্তায় নামব, তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নগরভবনের সামনে থেকে প্লাস্টিক ও পলিথিনবিরোধী গণসচেতনতামূলক র্যালি শুরুর আগে তিনি এসব কথা বলেন।
মেয়র আইভী বলেন, নগরীর দুই নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত ময়লা আর নোংরা পলিথিন। প্লাস্টিকে সারা নারায়ণগঞ্জ শহর সয়লাব। হাজার বলেও দখল উচ্ছেদ করতে পারিনি। কেন পারিনি তা জানেন। আমার ফুটপাত হকারের দখলে। মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না। আপাতত আমি স্টপ থাকব। অপেক্ষায় থাকব আপনাদের জন্য। আপনাদের নিয়েই আমি কাজ করতে চাই।
তিনি বলেন, ২০১৮ সালে হয়তো মরেই যেতাম, আজ আপনারা মৃত্যুবার্ষিকী পালন করতেন। শহরের হকাররা টাকা দেয় প্রশাসনকে, টাকা দেয় মাসলম্যানদের। কিন্তু ফুটপাত দিয়ে জনগণ হাঁটতে পারবে না কেন? প্রশাসন নিশ্চুপ কেন? যারা সংসদে গিয়ে বড় বড় কথা বলেন, তাদের নির্দেশে কেন আমাদের শহর এভাবে দখল করে নোংরা করবে।
তিনি আরও বলেন, আমার এখন ইচ্ছে করে ফুটপাত থেকে পলিথিনগুলো হকারদের সামনে থেকে কুড়িয়ে নিয়ে আসি। ওরা যে ফুটপাতে বিক্রি করে ওখানে কেন একটা ব্যাগ রাখে না? ওই ব্যাগের মধ্যেই তো পলিথিন রাখতে পারে। আমাদের জনপ্রতিনিধির নির্দেশেই তারা বসেছে। আমি ওই জনপ্রতিনিধিকে অনুরোধ করব, ভাই বহুত হইছে। এখন সব কিছু বাদ দিয়ে আসেন শহর ঠিক করি, শহরের মানুষের কল্যাণে কাজ করি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি