বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত: 7:35 PM, March 14, 2020

বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

 

প্রভাতবেলা ডেস্ক:

বাগেরহাটে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাগেরহাটে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।

একই দুর্ঘটনায় আরও অন্তত ২৫ জন গুরুতর আহত হলে তাদের ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার জেলার ফকিরহাট উপজেলাধীন খুলনা-মাওয়া মহাসড়কের ফলতিতা কাকডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ‘রাজিব পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা বালুভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রাজিব পরিবহনের গাড়িটি দুমড়ে মুচড়ে সড়কে উল্টে যায় এবং ট্রাকটির তেলের ট্যাংক ও চাকা ফেটে যায়। ওই সময় ঘটনাস্থল থেকে শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়। পরে আহতদের ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুন  সার্চ কমিটি ঘোষণা আজ, থাকছেন একাধিক বিচারপতি

এখন পর্যন্ত নিহতদের সনাক্ত করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এ দুর্ঘটনার পর ওই সড়কে দীর্ঘক্ষণ বাস চলাচল বন্ধ ছিল। এতে রাস্তার দুই পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর বিকাল সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ