সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১ টায় ঢাকা – সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর নামকস্থানে নতুনব্রীজগামী পল্লীবিদ্যুতের খুটিবাহী ট্রাক্টরের পিছন দিক থেকে একইগামী বালুবাহী ড্রাম ধাক্কা দেয়।
এতে ট্রাক্টরের চালক নুর ইসলাম ও ড্রাম ট্রাকের চালক, হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় ট্রাক্টরের চালক নুর ইসলাম মারা যান।
নিহত ট্রাক্টর চালক শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।
দূর্ঘটনার পরে মহাসড়কে ঘন্টা খানেক যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি