সিলেট | |
প্রকাশিত: 9:59 PM, April 22, 2018
সংবাদদাতা,হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ এলাকায় ওয়ার্কশপের বিদ্যুৎয়িত দরজায় হাত দিয়ে প্রাণ গেছে শফিক মিয়া (৫২) নামে এক ধান মাড়াই শ্রমিকের। শফিক মিয়া চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কাতিশাইল গ্রামের বাজিদ উল্লার ছেলে।
জানা যায়, রোববার সকালে শফিক মিয়া তার ধান মাড়াই মেশিন মেরামত করতে নতুন ব্রিজ এলাকার আফজাল মিয়ার ওয়ার্কশপে যান। এ সময় ওয়ার্কশপটির বিদ্যুৎয়িত দরজা খোলার উদ্দেশ্যে ধাক্কা দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী এঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি