শায়েস্তাগঞ্জে ৩ তক্ষক পাচারকারী আটক

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

শায়েস্তাগঞ্জে ৩ তক্ষক পাচারকারী আটক

 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে মৌলভিবাজারের সুলতান খাঁনসহ ৩ তক্ষক পাচারকারীকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি তক্ষক উদ্ধার করা হয়েছে।

 

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এসআই কাউছার মাহমুদ তোরণসহ একদল পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকা থেকে তাদেরকে আটক করে।

 

আটককৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নস্থিত রাখা গ্রামের মৃত: আনোয়ার খাঁনের পুত্র সুলতান খাঁন (৩৫), চাঁনপুরের আব্দুল জলিলের পুত্র সাবির মিয়া (২২) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জহুরপুর গ্রামের মৃত: ছুরুক মিয়ার পুত্র মাসুক আহমদ (৪২)।

 

ওসি মো: মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তক্ষক পাচারকারী চক্রের মূল হোতা পালিয়ে গেলেও চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। চক্রটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে ২টি তক্ষক বিক্রি করার জন্য রাজধানী ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ চক্রের অন্যান্য সদস্যদেরকে আটক করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় প্রতারণা ও বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তক্ষকসহ তাদেরকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

আরও পড়ুন  দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ