সিলেট | |
প্রকাশিত: 1:22 AM, November 19, 2026
সংবাদদাতা, নড়াইল♦
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মীদের হামলায় জাতীয়তাবাদী কৃষকদল ও জাসাস নেতা নিহত হয়েছে।
নড়াইলে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন বলে প্রভাতবেলাকে নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।
নিহতদের মধ্যে একজনের নাম শাহিন এবং আরেকজনের নাম সোহেল বলে জানিয়েছে পুলিশ।
এর মধ্যে শাহিন উপজেলা কৃষক দলের এবং সোহেল উপজেলা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) নেতা বলে জানা যাচ্ছে।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কালিয়া থানার পরিদর্শক প্রদীপ মালাকার জানান, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।
মিছিল শেষে ফেরার পথে সন্ধ্যায় ওই দুই বিএনপি নেতার ওপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।
“তারা দু’জন একই মোটরসাইকেলে ছিলেন। মিছিলের বাকি লোকজন আগেই চলে গিয়েছিল। তারা পেছনে পড়ে গিয়েছিল। সন্ধ্যায় তাদেরকে আলাদা পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়,” বলেন মি. মালাকার।
পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি