শিশু ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

শিশু ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সংবাদদাতা, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

নিহত আবদুর রহিম (২০) চার বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারার উলুবনিয়ায় এ তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন আজ রোববার সকালে দাবি করেন, গত ২৬ মার্চ চকরিয়া উপজেলায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। গত ২৮ মার্চ রহিমকে আসামি করে মামলা হয়।

‘আবদুর রহিমের একটি বাহিনী রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডুলাহাজারার উলুবনিয়া এলাকায় অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে। র‍্যাবও পাল্টা গুলি চালায়।’

মেজর রুহুল আমিনের ভাষ্য, ‘প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আবদুর রহিমের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বন্দুক, তিনটি গুলি, দুটি গুলির খোসা উদ্ধার করা হয়।’

আরও পড়ুন  বাংলাদেশ প্রথম থেকেই ভ্যাকসিন পাবে : শ্রিংলা

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ