সিলেট | |
প্রকাশিত: 9:27 AM, January 4, 2024
বুধবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে বিছানায় লেপে মোড়ানো অবস্থায় বসে থাকতে দেখা গেছে। বিভিন্ন পোজে ছবিগুলো তুলেছেন ভাবনা। যেখানে নায়িকাকে বেশ খোলামেলা রূপেই দেখা মিলেছে।
ভাবনার এই ছবির বিশেষত্ব ছিল, ঘুম থেকে ওঠা নায়িকার চেহারায় ছিল না কোনো মেকাপ, ফিল্টারের ছাপ। তবুও তাকে দেখা গেছে ভীষণ স্নিগ্ধ। ছবিগুলোর ক্যাপশনেও লিখেছেন সে কথা- ‘ক্লিন ফেস, ক্লিন হার্ট, ইউ ফিল ইট?’ হ্যাঁ, নেটিজেনরাও বেশ ভালোই অনুভব করছে ভাবনার এই অভিব্যক্তি।
অনেকেই তার ছবির প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন, ‘শীতের সকালে উষ্ণতা ছড়িয়ে গেলেন ভাবনা।’ কারো মন্তব্য, ‘সাহসী তুমি, সুন্দরী তুমি।’
অভিনয়ের পাশাপাশি নাচেও সময় দিচ্ছেন ভাবনা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’সহ একাধিক সিনেমা। বর্তমানে নাচ- অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটে ভাবনার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি