সিলেট | |
প্রকাশিত: 1:28 AM, November 2, 2020
মাঠে ময়দানে ডেস্ক♦ আইপিএলের শেষ দিকে এসে চমক দিল চেন্নাই সুপার কিংস। আজ রোববার কিংস ইলেভেন পাঞ্জাবকে হারাল তারা। এই হারে প্লে অফে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল পঞ্জাবের।
ম্যাচে প্রথমে ব্যাট করে পাঞ্জাব ছয় উইকেটে ১৫৩ রান করে। দীপক হুডা ৩০ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। তাই লড়াই করার মতো রান করতে পারে পাঞ্জাব। জবাবে বেশ ভালো শুরু করে চেন্নাই। ফাফ দু’ প্লেসি ৪৮, রুতুরাজ গায়কোয়াড় ৬২ ও অম্বতি রাইডু ৩০ করে চেন্নাইকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
এই ম্যাচ জিতলেও খুব একটা লাভ হয়নি চেন্নাইয়ের। আসর থেকে আগেই ছিটকে গেছে তারা। তবে ম্যাচে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাঞ্জাবের।
শেষ চারে খেলার দৌড়ে দৌড়ে অনেকটাই নিশ্চিত মুম্বাই ইন্ডিয়ানসের। ১৩ ম্যাচে ১৮ পেয়ন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচ খেলে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু ও দিল্লি। তবে চতুর্থ স্থানে উঠার দৌড়ে আছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি