সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩
প্রভাতবেলা প্রতিবেদক:
রবিবার (১ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে সিলেট নগরের বিশিষ্টজনদের সাথে নিয়ে ফিতা কেটে পূণঃসংস্কারকৃত সারদা হলের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বাচিক শিল্পী নাজমা পারভিন এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।
উদ্ধোধন উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আবৃত্তি, নৃত্য ও সংগীতশিল্পীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সদরউদ্দিন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ব্যারিষ্টার মো.আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেনানন্দ ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, বিশিষ্ট শিক্ষাবিদ ড.আবুল ফতেহ ফাত্তাহ্, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাজনীন হোসেন, বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিসিক কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেফুল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিন সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি