সঠিক মূল্যায়ন প্রসংগে একটি গল্প

প্রকাশিত: 4:21 PM, August 21, 2020

সঠিক মূল্যায়ন প্রসংগে একটি গল্প

মু. ফয়জুল হক ♦সদ্য স্নাতকোত্তর মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা তাকে নিয়ে গ্যারেজে গেলেন। বললেন, “এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে বিধায় অনেক পুরাতন —-! তোমার খুশীর এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ, তারা এটার দাম কত বলে।”

মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′তারা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে, কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।”

বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ, ওরা কি বলে!”

মেয়ে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে – ওরা মাত্র ১০০ ডলার দাম দিতে চায়।′′

বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, “ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি ‘আইকনিক’- গাড়ি।”

আরও পড়ুন  দেশে নতুন আক্রান্ত ৬৪১, মৃত্যু ৮

তখন বাবা তাঁর মেয়েকে বললেন, “সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য দেয়া না হয়, তবে রাগ করবে না। বুঝে নিবে এর মানে, তুমি ভুল জায়গায় আছো। তারা-ই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণের মর্ম উপলব্ধি করার মত যাদের যোগ্যতা আছে,—–।
এমন জায়গায় কখনো থেকো না, যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ করে না,—–!!!”

মু. ফয়জুল হক◊ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট’র প্রিন্সিপাল ◀ লেখাটি তার টাইমলাইন থেকে নেয়া।

সর্বশেষ সংবাদ