সব রেকর্ড ছাপিয়ে গেল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: 12:38 PM, April 8, 2020

সব রেকর্ড ছাপিয়ে গেল যুক্তরাষ্ট্র

 

বিশ্বভূবন ডেস্ক:

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ৭ এপ্রিল মঙ্গলবার একদিনেই দেশটিতে এ ভাইরাসে এক হাজার ৮৫৮ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা নিউ ইয়র্কে। এদিন সেখানেও একদিনে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্কে এ ভাইরাসে আক্রান্ত ৮০৬ জনের মৃত্যু হয়েছে।

 

এদিকে কারাগারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বন্দির মৃত্যুর ঘটনায় নিউইয়র্ক কর্তৃপক্ষ সমালোচনার মুখে পড়েছেন। সোমবার পর্যন্ত নিউ ইয়র্কের কারাগার থাকা ২৮৬ বন্দি ও ৩৩১ কারা কর্মকর্তা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মাইকেল টাইসন (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

গভর্নর অ্যান্ড্রিউ কৌমো জানান, যুক্তরাষ্ট্রে করোনা মহামারির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে নিউ ইয়র্ক।

 

নিউ ইয়র্কে টানা দুই দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা নিম্নগামী হওয়ার পর মঙ্গলবার ফের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হলো। তবে গভর্নর জানিয়েছেন, টানা তিন দিন গড় আক্রান্তের সংখ্যা কমছে।

আরও পড়ুন  দক্ষিণ সুরমায় বসতবাড়িতে অগ্নিকাণ্ড

 

জনগণকে ঘরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সতর্ক করে গভর্নর বলেন, আমাদের দৃঢ়ভাবে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। এর ওপরই নিজেদের বেঁচে থাকা নির্ভর করছে। খবর সিএনএন’র।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ