সরাইলে গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশিত: 11:18 AM, September 20, 2020

সরাইলে গৃহবধূর লাশ উদ্ধার

প্রতিনিধি, বি.বাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সরাইল হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। স্বামীর বাড়ির লোকজন আত্মহত্যা বললেও নিহতের ভাইয়ের দাবী হত্যা করা হয়েছে।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিহতের স্বজনরা জানায়, শনিবার সন্ধ্যার দিকে কয়েকজন লোক একজন মহিলাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। মহিলার মৃত্যু নিশ্চিত শুনে হাসপাতাল থেকে সটকে পড়ে শশুর বাড়ির লোকজন।

নিহত সামিয়া উপজেলার বেড়তলা এলাকার মৃত আনোয়ার হোসেনের মেয়ে। তিন বছর আগে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি এলাকার লাল মিয়ার ছেলে ওবায়দুল হকের সাথে সামাজিক ভাবেই বিয়ে হয়েছিল সামিয়ার। ওবায়দুল পেশায় ট্রাকচালক। তাদের ঘরে দেড় বছরের একটি সন্তান রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ