সাইফুর-অর্জুনের পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী

প্রকাশিত: 4:29 PM, September 28, 2020

সাইফুর-অর্জুনের পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট এমসি কলেজ হোস্টেলে ছাত্রলীগের ধর্ষণকান্ডে অন্যতম অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুর রহমান ও চার নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে তাদের পক্ষে সিলেটের কোনও আইনজীবী দাঁড়াননি ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য আদালতে তাদের দুই জনকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে সাইফুর ও অর্জুনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এসময় আসামি সাইফুর ও অর্জুনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় আসামিরা তাদের বক্তব্য উপস্থাপন করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত সাংবাদিকদের বলেন, “আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবি ছিলেন না। আসামিরা আদালতে দোষ স্বীকার করেছে। পরে আদালত শুনানি শেষে তাদেরকে ৫ দিনের রিমান্ডের অনুমতি দেন।”

আরও পড়ুন  ১৪৪ ক্রসফায়ারের নামে ২০৪ জনকে হত্যা করেছে প্রদীপ

উল্লেখ্য, এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যাওয়া দম্পতির স্বামীকে আটকে রেখে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ছাত্রাবাসে স্ত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীর নামোল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ