আফ্রিকায় গুলিবিদ্ধ শাহেদের অবস্থার উন্নতি

প্রকাশিত: 2:26 PM, January 3, 2017

আফ্রিকায় গুলিবিদ্ধ শাহেদের অবস্থার উন্নতি

রুকনুজ্জামান চৌধুরী : আফ্রিকার ফান্ডাভিলে সন্ত্রাসী হামলায় আহত শাহেদ আহমদের শারিরিক অবস্থার উন্নতি ঘটছে। সাউথ আফ্রিকা থেকে আহতের ঘনিষ্টজন জানান, একটি গুলি শাহেদ আহমেদের বুকের বাম পাশের মাংসপেশির ভিতরে বিদ্ধ হয়েছে। তাই তাঁর অপারেশন প্রয়োজন। কিন্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ ক্রিসমাসের ছুটিতে থাকায় তাৎক্ষণিক অপারেশন করা যায়নি।

শাহেদেরে সর্বশেষ অবস্থা  সম্পর্কে সাউথ আফ্রিকা থেকে আলী হায়দার মিসবাহ প্রভাতবেলাকে জানান শাহেদ আহমেদের বর্তমান শারিরিক অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে।  আজ অপারেশন হওয়ার কথা।

গত ৩০ ডিসেম্বর সাউথ আফ্রিকার ফান্ডাভিলে নিজ ব্যাবসা প্রতিষ্টানে সন্ত্রাসীদের  হামলায় গুলিবিদ্ধ হন শাহেদ আহমদ। তিনি  ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়ার আশিঘর গ্রামের মরহুম হাবিবুর রহমান (রখন মিয়া) এর পুত্র । এদিকে গুলিবিদ্ধ শাহেদ আহমেদের পরিবার ও ইসলামিক ফোরাম অব অফ্রিকার নেতৃবৃন্দ  দেশবাসী সহ সকলের কাছে তার আশু আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। 

শাহেদ আহমেদ সা্উথ আফ্রিকার গাউটেং প্রভিন্স,ফান্ডাবিল শাখা ইসলামিক ফোরামের সেক্রেটারি ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ