সিলেট | |
প্রকাশিত: 9:03 PM, November 6, 2021
চট্টগ্রামের সাতকানিয়ায় ধান ক্ষেতে কৃষকের দেওয়া বিদ্যুৎফাঁদে বন্যহাতির মৃত্যু । শনিবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হযরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পাশে মইত্তাতলী বিলের ধানক্ষেতে এ ঘটনা ঘটে। সংবাদদাতা ♦সাতকানিয়া,চট্রগ্রাম||
এলাকাবাসী ও বন বিভাগের কর্মকর্তারা জানান, আনুমানিক ৫০ বছর বয়সের বিশালাকৃতির একটি বন্যহাতি ধান ক্ষেতে মৃত অবস্থায় পড়ে আছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন সেখানে ভিড় করে। সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফজল করিম প্রভাতবেলা’কে বলেন, ‘আমি মৃত হাতিটি দেখতে গিয়েছিলাম। বিদ্যুৎস্পৃষ্ট হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।’
বন বিভাগের সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, ‘হাতির আক্রমণ থেকে বাঁচাতে কৃষকেরা ধানক্ষেতের চারিদিকে বিদ্যুতায়ন করে রাখেন। আর, খাবারের খোঁজে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায়।’ সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনাকানিয়া ইউনিয়নে একটি হাতির মৃত্যু হয়েছে। সকাল আটটার দিকে থানায় খবর আসে। ঘটনাস্থলে বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা আছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি