সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭
আনন্দঝর্ণা ডেস্ক: সানি লিওন অভিনীত পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরবাজ খান। সম্প্রতি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে এটি। বোর্ডের পক্ষ থেকে ‘এ’ (অ্যাডাল্ট) সার্টিফিকেট পেয়েছে ইরোটিক-থ্রিলার ঘরানার সিনেমাটি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
তবে সিনেমা থেকে কর্তৃপক্ষ কোনো দৃশ্য বাদ দেয়ার নির্দেশ দেয়নি। নির্মাতারা এ সিদ্ধান্তে খুব একটা অবাক হননি। ইউ/এ সার্টিফিকেট পেলে তারা বেশিসংখ্যক দর্শক পেতেন কিন্তু এতে সিনেমার বেশকিছু দৃশ্য বাদ দিতে হতো। সুতরাং তারা মনে করছেন এটি তাদের জন্য কম ঝামেলাপূর্ণ হয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে জানান, যেহেতু তেরা ইন্তেজার ইরোটিক সিনেমা হিসেবে প্রচার করা হয়েছে এবং এতে আরবাজ ও সানির অন্তরঙ্গ এবং রোমান্সের দৃশ্য রয়েছে, তাই কোনো ধরনের দৃশ্য বাদ পড়লে সিনেমাটির ভাববস্তু নষ্ট হয়ে যাবে।
সিনেমায় আরবাজ খানের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য প্রসঙ্গে সানি বলেন, ‘গান যেভাবে কোরিওগ্রাফি করা হয়, রোমান্টিক দৃশ্য অথবা যৌন দৃশ্যগুলোও ঠিক তেমনি।’
চুম্বন দৃশ্য নিয়ে সালমান খানের আপত্তি থাকলেও এ নিয়ে আরবাজের কোনো বাধা নেই। এ অভিনেতা বলেন, ‘আমার সিনেমায় এমন কিছু দৃশ্য রয়েছে, যা সালমান কখনো করেননি। কিন্তু চিত্রনাট্যে যা বলা আছে তাই হয়েছে। সবকিছু সিনেমা ও চরিত্রের প্রয়োজনেই হয়েছে। এগুলো করতে আমার কোনো আপত্তি নেই।’
বর্তমানে তেরা ইন্তেজার সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সানি লিওন ও আরবাজ খান। সিনেমাটি পরিচালনা করেছেন রাজিব ওয়ালিয়া। ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি