সাবেক সাংসদ শিল্পপতি ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া আর নেই

প্রকাশিত: 1:53 AM, March 17, 2022

সাবেক সাংসদ  শিল্পপতি ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া আর নেই

প্রভাতবেলা প্রতিবেদক♦ সাবেক সাংসদ , বিশিষ্ট শিল্পপতি ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া আর নেই।  বুধবার (১৬ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দশটায় তিনি ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

তার বড় ছেলে সৈয়দ তানভির হোসেন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার্থে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেট ৬ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন । দানশীল ব্যক্তি হিসেবেও পরিচিত তিনি।

 

১৯৮৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদ সরকারের বিরোধিতা করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন  বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দেশ: রাষ্ট্রপতি

 

২০০১ সালে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ