সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট বিভাগে নতুন করে বৃহস্পতিবার আরো ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৯ জনে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষায় ১৬ জনের ফলাফল পজিটিভ আসে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে সিলেটে ৫ জন, সুনামগঞ্জে ৮ জন ও হবিগঞ্জের ৩ জন রয়েছেন। তবে মৌলভীবাজারের কেউ নতুন করে আক্রান্ত হন নাই
এদিকে বৃহস্পতিবার ৮ টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। এর আগে বৃহস্পতিবার বিকেল চারটায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই ব্যাক্তি হাসপাতালে ভর্তি হন। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালে বর্তমানে ৮ জন করোনা রোগীসহ ২২ জন চিকিৎসাধীন আছেন। তাদের সবার অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি