সিলেটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুন ১, ২০২০

সিলেটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট নগরী থেকে ২৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। রোববার (৩১ মে) রাত সাড়ে ১১ টায় এসএমপির এয়ারপোর্ট থানার জালালাবাদ আবাসিক এলাকায় মুল ফটকের সামনে থেকে আদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল, বিয়ানীবাজার থানার চারাবই এলাকার মৃত সাহাবউদ্দিনের ছেলে সোহেল আহমদ (৩৫) এবং জকিগঞ্জের বারজনী এলাকার মৃত মর্তুজা আলীর ছেলে আমিনুল ইসলাম ওরফে আয়নাল হক (৪০)।

 

এদিকে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯, সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ