সিলেটে এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩

সিলেটে এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি
সিলেটে ডাচ বাংলা ব্যাংকের একটি বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার (৩ নভেম্বর) বুথে টাকা সরবরাহের কেম্পানি সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় সিকিউরেক্স কোম্পানীর দুই এটিএম অফিসারকে আসামি করা হয়েছে।

 

সিকিউরেক্স প্রাইভেট কোম্পানী লিমিটেড এর সিলেট জোনের এটিএম বুথ এর ইনচার্জ সন্দীপন দাস এই মামলা দায়ের করেন।

 

মামলায় অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবর বুথে টাকা আপলোড করা হয়। কিন্তু ৩০ তারিখ বুথে ২৬ লাখ ৩২ হাজার টাকা গড়মিল দেখা যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ২৮ অক্টোবর রাত ১১টা ৫৫ থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক পরে ২-৩ জন ব্যক্তি ব্যাংকের বুথের ভোল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যায়।

 

এজাহারে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদীর মধ্যে কোম্পানীর এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হক ঘটনার সঙ্গে জড়িত আছেন।

আরও পড়ুন  বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ আটক ২

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রধান অভিযুক্ত আলবাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ