সিলেট | |
প্রকাশিত: 2:11 AM, November 19, 2020
বরখাস্তকৃত চেয়ারম্যানদ্বয় হলেন, উপজেলার গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী ও ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঐ দুই চেয়ারম্যান বিএনপির সক্রিয় নেতা এবং তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানার বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলা বিজ্ঞ আদালতে অভিযোগ থাকায় তাদেরকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার ২নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী ও একই উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল এর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত দুটি মামলা (মামলা নং-০৯-জিআর ১৩২/২০১৮ এবং মামলা নং ১০/জি আর ১৩৩/২০১৮) বিজ্ঞ আদালতে অভিযোগ গৃহিত হয়েছে। ইতোমধ্যে এই দুই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সিলেটের জেলা প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন।
এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এই দুই ইউনিয়নের চেয়ারম্যানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (১) অনুযায়ী তাদেরকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মামুনুর রহমান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি