সিলেট ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: ভেঙ্গে পড়ছে ‘লকডাউন’ । কেউ মানছে, কেউ মানছেনা। মানুষের আচরণ দেখে মনে হচ্ছে, করোনা খুব গুরুত্ব পাচ্ছেনা। অরক্ষিত হয়ে পড়ছে সিলেট। ব্রাম্মনবাড়িয়ায় মরহুম আল্লামা জুবায়ের আহমদ আসরারীর জানাযায় সিলেট থেকে অনেকেই যোগদান করেছেন। এমন খবর পাওয়া যাচ্ছে। মোটর সাইকেল ও এম্বুলেন্স যোগে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জানাযায় অংশ নিয়েছেন। কিন্তু ফিরেই তারা গা ঢাকা দিয়েছেন। কোন হদিস মিলছে না তাদের।
আল্লামা জুবায়ের আহমদ আসরারীর জানাযার কয়েকঘন্টা পর একই দিন সিলেটে একটি ট্রেন আসে। ঢাকা থেকে এই ট্রেনটি সন্ধ্যায় সিলেট রেলস্টেশনে এসে পৌছে। এই ট্রেনের, আগমন যাত্রীসংখ্যা নিয়ে লুকোচুরি খেলছে রেলওয়ে কর্তৃপক্ষ। সিলেট রেলস্টেশনের ২২ যাত্রীর সন্ধান মিললেও বাদবাকীর হদিস নেই। তাঁরা আছে এই শহরে, এই সিলেটে।
সিলেট নগরীর অধিকাংশ বিপনী বিতান, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জনচলাচলও সীমিত। কিন্তু পাড়া মহল্লায় দলবাজি, আড্ডা, খোশগল্প চলছে দেদারছে। পুলিশী টহল আসলে সটকে পড়ছে আড্ডাবাজরা। পুলিশ চলে গেলে যেই সেই অবস্থা।
এই অবস্থায় নগরীর কাচা বাজার, কালিঘাট বাণিজ্যিক এলাকা ও কয়েকটি ব্যাংকে দেখা গেছে আশংকাজনক লোকসমাগম। নগরীর সোবহানীঘাট কাচাবাজারে দেখা গেছে ক্রেতা বিক্রেতার প্রচন্ড ভীড়। কোন ধরণের সামাজিক দুরত্ব না মেনেই চলছে বেচাকেনা।
ভয়াবহ চিত্র নগরীর পাইকারী বাজার কালিঘাটে। ক্রেতা বিক্রেতার অবস্থা দেখে বুঝার উপায় নেই দেশ করোনা ঝুকিপূর্ণ।

ব্যাংকগুলোতে যতটা না মানুষের ভীড়। তার চেয়ে বেশী ব্যাংক কর্তৃপক্ষের সৃস্ট ভীড়। অহেতুক গ্রাহকদের হয়রানী ও জটলা করে রাখছে তাদের ব্যবস্থাপনা। বন্দরবাজার পূবালী ব্যাংকে দেখা গেছে এমনি এক চিত্র। কলাপসিবল গেট বন্ধ করে রাখা হয়েছে। ফলে গ্রাহকদের ভীড়ে ভেস্তে যাচ্ছে সামাজিক দুরুত্ব। অথচ সুষ্টু ব্যবস্থাপনা

থাকলে এ ধরনের জনযট সৃস্টি হতো না।
সিলেটের প্রত্যন্ত জনপদে চলছে একই অবস্থা। কুলাউড়ায় নির্বাহী কর্মকর্তার সামনেই শ্রমিকরা ক্ষোভ করেছে। কাজ না হয় সহযোগিতার দাবীতে।
জকিগঞ্জে ঝুকি নিয়ে চলছে কিছু গণপরিবহণ। টাসাটাসি করে আরোহন করছে যাত্রীরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি