সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট নগরীর আখালিয়া এলাকায় চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলার আসামি রুম্মানকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় তাদের নগরীর আখালিয়াস্থ বড়টিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আখালিয়া এলাকার বড়বাড়ি সি ব্লকের জালালিয়া ১২ নং বাসার মৃত মফিজুল ইসলামের ছেলে রুম্মান মিয়া।
এদিকে র্যাবের এক সূত্র জানায়, গ্রেফতারকৃতকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধর্ষণের মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি। এখনও তাদেরকে থানায় হস্তান্তর করা হয়নি।
এর আগে গত শনিবার (৩ অক্টোবর) সিলেটের জালালাবাদ থানায় চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে রুম্মান মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতিতা মাদ্রাসাছাত্রী গত ২৫ সেপ্টেম্বর রাতে তার ভাইয়ের বন্ধু জনির স্ত্রী অসুস্থ শুনে তাকে দেখতে যায়। রাত ১২টার দিকে আখালিয়ার বড়টিলা এলাকার বাসিন্দা রোমান আহমদ (২৬) জনির বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি শুরু করে। তখন সে বাইরে আসতে না চাইলেও জনির কথায় সে রোমানের সামনে যায়। তখন রোমান মাদ্রাসাছাত্রীর মুখ বেঁধে স্থানীয় শহীদ মিয়ার কলোনির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি