সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪
সেই পারফরম্যান্সের প্রভাবই যেন পড়লো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সিলেট সিক্সার্সের দ্বিতীয় ম্যাচেই দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে।
পূর্ব দিকের ছাউনিযুক্ত গ্যালারিতে হাতে গোণা কয়েকজন দর্শক। গ্র্যান্ডস্টান্ডে দর্শক খুবই কম। পশ্চিম দিকের গ্যালারি আর পাহাড় কেটে বানানো টিলাতে কিছু দর্শক দেখা যাচ্ছে। তবে সেটাও গ্যালারির অর্ধেকের বেশি হবে না।
আজকের (সোমবার) ম্যাচের পরও সিলেটপর্বে আরও তিনটি ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্স। বোঝাই যাচ্ছে, আজ চট্টগ্রামের বিপক্ষে জিততে না পারলে সেই ম্যাচগুলোতেও দর্শক পাওয়া যাবে না।
কেননা টানা চার ম্যাচ হেরে গেলে প্লে-অফের লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়বে সিলেট স্ট্রাইকার্স। দুদিন আগে সংবাদ সম্মেলনে মাশরাফিই যেমন বলে গেলেন-সবাই জয়ীদের পাশেই থাকতে চায়! সেই জয়টা ভীষণভাবে দরকার সিলেটের।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি