সিলেট | |
প্রকাশিত: 11:47 AM, September 21, 2020
প্রভাতবেলা ডেস্ক:
উন্নয়ন কাজের জন্য সোমবারসহ মোট চারদিন সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেন রোববার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।
তবে নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে জানিয়ে বিদ্যুৎ বিভাগের প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২১ সেপ্টেম্বর ও আগামী ২৩, ২৬ ও ৩০ সেপ্টেম্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রনাধীন ১১ কেভি ফিডারের উন্নয়নমূলক কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এরমধ্যে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস, কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাঁচালংকা, নয়াবস্তিসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টুলটিকর, ফুলবাগ, মিয়ারবাগ, মৌলতখানা, মীরপাড়া, পূর্ব শাপলাবাগ, শাপলাবাগ গলি নং-১/২/৩, গোলাপবাগ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
অপরদিকে, আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাঁচালংকা নয়াবস্তিসহ আশপাশ এলাকা এবং বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপশহর এইচ বøকের ৩, ৪, ৫ ও ৬নাম্বার রোডসহ আশপাশ এলাকাগুলো বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আরো কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহর বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এসব এলাকা হলো, টুলটিকর, ফুলবাগ, মিয়ারবাগ, মৌলতখানা, মীরপাড়া, পূর্ব শাপলাবাগ, শাপলাবাগ গলি নং-১/২/৩, গোলাপবাগ, শাহপরান থানা, সোনাপুর, মীরেরচক, নয়াবস্তি, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি