সুনামগঞ্জে বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

সুনামগঞ্জে বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

প্রতিনিধি, সুনামগঞ্জ :

সুনামগঞ্জে কুমিল্লাগামী বিআরটিসি বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন । আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায় নি।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে বিআরটিসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে কুমিল্লাগামী বিআরটিসির বাস সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বিআরটিসির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার পর থেকে বাস ও ট্রাক্টরের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সম্ভব হয় নি।

 

শহরের বাসিন্দা আশরাফুল ইসলাম সুমন জানান, বিআরটিসি বাসটি সুনামগঞ্জ পুরাতন বাস ষ্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়ার পর ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে সড়কের বাম পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায় ।

আরও পড়ুন  ফরিদ খানের ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

 

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় ২০ জনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর ছয় জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক মনজুর মুর্শেদ বলেন, আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি দ্রুতগতিতে আসায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাক্টরটি আটক করা হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ