সুনামগঞ্জে বৃদ্ধাকে জবাই করে হত্যা

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭

সংবাদদাতা, দোয়ারাবাজার:  সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে আব্দুছ ছাত্তার (৭০) নামের এক বৃদ্ধাকে জবাই করে নৃসংশভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুছ ছাত্তার ওই গ্রামের মৃত মন্তাজ মেম্বারের পুত্র।

বুধবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামে এ লোমহর্ষক ঘটনাটি ঘটেছে।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগমের দাবি, ‘বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাদের প্রতিপক্ষ নিহতের আপন ভাই আব্দুর রহিম, কালা মিয়াসহ তার ভাই ভাতিজারা জমিজমা সংক্রান্ত বিরোধ ও মামলা মোকদ্দমা নিষ্পত্তি করার কথা বলে আমার স্বামীকে ঘর থেকে ডেকে নেন। পরে রাত ঘনিয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরেননি। সকালে বাড়ির পার্শ্ববর্তী খালে তার জবাই করা লাশ দেখতে পাই।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার কানন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার সকালে নিহতের বাড়ীর পার্শ্ববর্তী খালে বৃদ্ধার গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে থাকে। এসময় নিহতের ছোট ভাই আব্দুর রহিম (৪৫), আবুল কালাম ওরফে কালা মিয়া (৪০), কালা মিয়ার স্ত্রীসহ সন্দেহভাজন ৫জনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে জমিজমা জমা নিয়ে আপন ভাইদের সাথে বিরোধ চলে আসছিল নিহত আব্দুছ ছাত্তারের। এ নিয়ে উভয়পক্ষে মামলা মোকদ্দমাও চলছে।

আরও পড়ুন  কমনওয়েলথের প্রাক-নির্বাচনি দলের সঙ্গে বৈঠকে ইসি

দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেছেন, হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের আপন দুই ভাইসহ সন্দেহভাজন ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। দুপুরে বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ