সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটিতে আরিফসহ ২৫ জন অন্তর্ভূক্ত

প্রকাশিত: 2:47 AM, December 2, 2020

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটিতে আরিফসহ ২৫ জন অন্তর্ভূক্ত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন  জাতীয় কমিটিতে আরো ২৫ সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে। নতুন অন্তর্ভূক্ত ২৫ সদস্যের ২৩ নম্বর সদস্য করা হয়েছে আরিফুল হক চৌধুরীকে।

 

 

আরিফুল হক চৌধুরী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের  মেয়র।

 

 

বিএনপি’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন  উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভায় নতুন ২৫ জনকে জাতীয় কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

 

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন  জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

নতুন অন্তর্ভূক্ত ২৫ সদস্য হলেন;  জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), সৈয়দ মেহেদী আহমেদ রুমি, ক্যাপ্টেন (অব:) সুজা উদ্দিন আহমদ ও মো: শাহজাদা মিয়া। এ চারজনই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের  সদস্য।

আরও পড়ুন  ‘নিখোঁজ’ সোহেল খালেদার গাড়ি বহরের সামনে!

মুহিদুর রহমান , ব্যারিস্টার কায়সার কামাল , কামরুজ্জামান রতন, জেড খান মো: রিয়াজউদ্দিন নসু, আজিজুল বারী হেলাল, মো: আমিনুল হক, সরাফত আলী সফু, হারুনুর রশীদ হারুন, সৈয়দ শাহীন শওকত, আব্দুল খালিক, সেলিমুজ্জামান সেলিম, আনোয়ার হোসেন খোকন, বেবী নাজনীন, হেলেন জেরিন খান, রাবেয়া সিরাজ,এডভোকেট শফিকুল ইসলাম মিলন, দীপেন দেওয়ান, কর্ণেল (অব:) মনীষ দেওয়ান, আরিফুল হক, নাজিম উদ্দিন আলম এবং এম এ মালেক (ইউকে)।

সর্বশেষ সংবাদ